আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর। আজ ১লা মে, শুক্রবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দিনাজপুরের বোচাগঞ্জে জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং-১১৬৭) এর উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
উক্ত র্যালির শুভ উদ্বোধন করেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
র্যালিটি বোচাগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং এতে বিপুল সংখ্যক শ্রমিক, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
উদ্বোধনী বক্তব্যে এমপি পিনাক শ্রমিকদের দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে বলেন, শ্রমিকদের কল্যাণে বর্তমান সরকার সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া-শোলক সড়কে সেতু নির্মাণ কাজ দেড় বছর আগে সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই সংযোগ সড়ক নির্মাণকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। সড় ...
পঞ্চগড় প্রতিনিধি: রাত পোহালেই মেয়ের বিয়ে। বাড়িতে চলছিল ধুমধাম করে বিয়ের আয়োজন। বরযাত্রীদের আপ্যায়নের জন্য গরু জবাইসহ শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন পরিবারের সদস্যরা। এরই মধ্যে বিদ্যুতের তার সর ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদী পৌরসভার টরকীরচর স্থায়ী বেঁদে পল্লীতে নারী ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ও অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় উভয় পক্ষের ...
সব মন্তব্য
No Comments