ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সিন্ডিকেটে নতুন তিন সদস্যকে মনোনীত করা হয়েছে। আগামী ২ বছেরের জন্য তাদের এই পদে মনোনয়ন দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ সাহাবুদ্দিন। বুধবার (৬ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
মনোনীত সিন্ডিকেট সদস্যরা হলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কামরুন্নাহার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হাবিবুর রহমান।
প্রজ্ঞাপন সূত্রে, ইসলামী বিশ্ববিদ্যালয় আইনের, ১৯৮০ (সংশোধিত ২০১০) ১৯(১)(ঙ) ধারা অনুযায়ী কামরুন্নাহারকে এবং ১৯(১)(চ) ধারা অনুযায়ী জাহাঙ্গীর হোসেন ও হাবিবুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, মহামান্য রাষ্ট্রপতি আমাকে যে দায়িত্ব দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব। সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments