নাটোর প্রতিনিধি: নাটোর শহরে গলায় অস্ত্র ঠেকিয় দুটি বাড়ির ৬টি পরিবারে ডাকাতি ও লুটের ঘটনা ঘটেছে। এসময় নগদ ৩ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাত দল।
মঙ্গলবার(১২ নভেম্বর) ভোর ৪টায় শহরের মীরপাড়া ও পালপাড়ার সনাতন ধর্মালম্বী পাড়ায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ডাকাত দলকে ধরতে বিভিন্নস্থানে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে, আইন শৃংখলা বাহিনী।
ভুক্তভোগী উত্তম কুমার এবং দিপ কুন্ডুর পরিবারের সদস্যরা জানান, সনাতন ধর্মের রীতি অনুযায়ী তাদের ধর্মমাস চলায় ভোররাতে উত্তম কুমার বাড়ি সংলগ্ন গাছ থেকে পুজার জন্য ফুল তুলতে বের হন। এসময় ফুল নিয়ে ঘরে ঢোকার সময় ৫/৬ জন দুর্বৃত্ত তার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে বাড়িতে ঢুকে পড়েন। এসময় তার ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ ১১'শ টাকা নিয়ে তাঁর দাদার ঘরের দরজা ভেঙ্গে বৌদি ও ভাইপোর গলায় ছুরি ধরে ১০ হাজার টাকা ও ২ ভরি স্বর্নালংকার নেন।
এছাড়া একই সময় শহরের পালপাড়া এলাকায় দিপ কুন্ডুর বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা তাঁর চার ভাইকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৪ ভরি স্বর্নালংকার ও নগদ ৩ লাখ টাকা লুট করেন।
পরিবারের সদস্যরা জানান, গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে সবকিছু লুট করায় তারা চিৎকার করার সুযোগ পাননি।
এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহাবুর রহমান জানান, খবর পেয়ে ভোরেই ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে। সেখানকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের ধরতে ইতোমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments