গত ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ৯৮ জন

প্রকাশ : 06 Sep 2026
গত ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ৯৮ জন

স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিতভাবে হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮ জন হাম রোগী শনাক্ত হয়েছেন।


শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।


অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৩ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৫৫ জন। অর্থাৎ ২৪ ঘণ্টায় মোট রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৯৮ জন।


গত ২৪ ঘণ্টায় যে ৩ জন মারা গেছেন তারা সন্দেহজনক হাম রোগী হিসেবে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে চট্টগ্রামে ১ জন, খুলনায় ১ জন এবং সিলেটে ১ জনের মৃত্যু হয়েছে।


অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ১৪৮ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ১৯ হাজার ৬৯৬ জন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৪ হাজার ১৬৮ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৭২ জন।


এছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামজনিত কারণে মোট মৃত্যু হয়েছে ৮৯৪ জনের এবং নিশ্চিত হামজনিত কারণে মৃত্যু হয়েছে ১০০ জনের।

সম্পর্কিত খবর

;