অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮৮০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
র্যাব-১০ সূত্রে জানা যায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদকবিরোধী অভিযানের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে ফরিদপুরের কোতয়ালী থানার রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল সাতক্ষীরা থেকে ঢাকাগামী মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালায়।
তল্লাশিকালে একটি প্রাইভেটকার থেকে ৮৮০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় মো. রানা গাজী (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখিপুর এলাকার বাসিন্দা এবং রহিম গাজীর ছেলে বলে জানা গেছে।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃত রানা গাজী দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। এছাড়াও, তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় দায়েরকৃত অপর একটি মামলার এজাহারভুক্ত আসামি বলেও জানা গেছে।
র্যাব জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
র্যাব-১০ আরও জানিয়েছে, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি মারাত্মক হুমকি। মাদক নির্মূলে র্যাব সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে, অপরাধ দমনে জনগণের সহযোগিতা কামনা করেছে বাহিনীটি।
আহাছানুল মতিন নান্নু: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ০৬ নম্বর রণগাঁও ইউনিয়নের রণগাঁও প্রেসিডেন্ট পাড়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় যুবকদের উদ্যোগে দিনব্যাপী এ খেলা অনুষ্ঠিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে একটি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন থেকে রক্ষার দাবিতে আজ বুধবার দুপুরে নদীতীরে মানববন্ধ ...
লরাহাদ সুমন,বরিশাল ব্যুরো : ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বুধবার (২৬ আগস্ট) মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে শিয়ালের আক্রমণে ৭ জন আহত হয়েছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে। পরে তারা রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয ...
সব মন্তব্য
No Comments