ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। পূর্ববর্তী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন নির্বাচনের লক্ষ্যে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এই কমিটি গঠন করা হয়।
শুক্রবার (৯ আগস্ট) অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে আহবায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন সংগঠনের বাংলাদেশ নিউজ এজেন্সির ক্যাম্পাস প্রতিনিধি ও সংগঠনের সহ-সভাপতি তারিক সাইমুম এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক আমার সংবাদ পত্রিকার ফারহানা নওশীন তিতলী। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন দপ্তর সম্পাদক ও দৈনিক তৃতীয় মাত্রার শাহরিয়ার কবির রিমন, কোষাধ্যক্ষ ও একুশে টিভির শাহিন আলম, কার্যনির্বাহী সদস্য শেয়ার বিজের সামি আল সাদ আওন, সময়ের কন্ঠস্বরের যায়িদ বিন ফিরোজ ও দৈনিক অর্থ সংবাদ পত্রিকার সাকিব আসলাম।
এরআগে, ২০২৩ সালের ২৩ জানুয়ারি সাধারণ নির্বাচনের মাধ্যমে ইবি রিপোর্টার্স ইউনিটির ১ বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় যার মেয়াদ এবছরের ২৩ জানুয়ারি শেষ হয়। এই কমিটি নির্বাচনের আয়োজন করতে ব্যর্থ হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী এ কমিটি গঠন এবং বিগত ২০২৩-২৪ কমিটিকে বিলুপ্তি করার সিদ্ধান্ত গৃহীত হয়।
নবগঠিক কমিটির আহব্বায়ক তারিক সাইমুম বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি আমাদের একটি পরিবার। এ পরিবার রক্ষা করার দায়িত্বও আমাদের। গঠনতন্ত্র অনুযায়ী যেহেতু আমাকে সংগঠনের সদস্যরা আহ্বায়ক করেছেন। তাদের যে সকল দাবি রয়েছে সেগুলো নিয়মের মধ্যে থেকে পূরণ করার চেষ্টা করবো। একই সাথে সংগঠনের ভাবমূর্তি যাতে অক্ষুন্ন থাকে এবং সকলকে সাথে নিয়ে মিলেমিশে কাজ করতে পারি সে চেষ্টা সর্বোচ্চটুকু দিয়ে চালিয়ে যাবো। আমি আশা করি বিশ্ববিদ্যালয়ে সর্বস্তরে আপনাদের সহযোগিতা অতীতের ন্যায় আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments