স্টাফ রিপোর্টার : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)–এর ফাইনাল নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স। বুধবার (২১ জানুয়ারি) সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় দলটি।
এ জয়ের ফলে ইতোমধ্যে ফাইনালে ওঠা চট্টগ্রামের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে রাজশাহী। আগামী শুক্রবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএলের ফাইনাল ম্যাচ।
এর আগে বুধবার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে রাজশাহী। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে দলটি সংগ্রহ করে ১৬৫ রান।
দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৪৫ রান করেন কেন উইলিয়ামসন। তার ইনিংসের ওপর ভর করেই সম্মানজনক পুঁজি পায় রাজশাহী।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে লক্ষ্য ছুঁতে পারেনি সিলেট টাইটান্স। ফলে ১২ রানের জয় নিয়ে বিপিএল ফাইনালের টিকিট নিশ্চিত করে রাজশাহী ওয়ারিয়র্স।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments