অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার
স্টাফ রিপোর্টার: চলতি ২০২৫-২৬ অর্থবছরে দেশবাসীর মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২০ মার্কিন ডলার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাবে এ তথ্য উঠে এসেছে। প্রতি ডলার ১২২ টাকা ১৫ পয়সা বিনিময় হারে টাকার অঙ্কে মাথাপিছু আয় দাঁড়ায় ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা। গত ২০২৪-২৫ অর্থবছরে চূড়ান্ত হিসাবে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৬৯ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ২৫১ ডলার। বুধবার, ১০ জুন বিবিএস ২০২৫-২৬ অর্থবছরের সাময়িক হিসাব প্রকাশ করে এসব তথ্য জানায়।
বিবিএস জানায়, মাথাপিছু জিডিপিও উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি অর্থবছরে মাথাপিছু জিডিপি দাঁড়িয়েছে ২ হাজার ৮৬৬ ডলার বা ৩ লাখ ৫০ হাজার ৯৮ টাকা। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ২ হাজার ৬২৫ ডলার বা ৩ লাখ ১৭ হাজার ১০০ টাকা। মাথাপিছু আয় বাড়লেও বিনিয়োগ ও সঞ্চয় পরিস্থিতিতে এখনো স্থবিরতা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
সাময়িক হিসাবে চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৪৯ শতাংশ। সে হিসাবে প্রবৃদ্ধি বেড়েছে শূন্য দশমিক ৬৫ শতাংশীয় পয়েন্ট। খাতভিত্তিক হিসাবে চলতি অর্থবছরে সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছে সেবা খাতে, ৪ দশমিক ৫৯ শতাংশ। এ ছাড়া শিল্প খাতে প্রবৃদ্ধি ২ দশমিক ৮৬ শতাংশ এবং কৃষি খাতে ২ দশমিক ৭৮ শতাংশ। আগের অর্থবছরের তুলনায় কৃষি ও সেবা খাতে প্রবৃদ্ধি কিছুটা কমলেও শিল্প খাতে বেড়েছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরে দেশের অর্থনীতির আকার প্রথমবারের মতো ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। সাময়িক হিসাবে জিডিপির আকার দাঁড়িয়েছে ৫০১ বিলিয়ন ডলার। এর আগে ২০২৪-২৫ অর্থবছরের চূড়ান্ত হিসাবে অর্থনীতির আকার ছিল ৪৫৬ বিলিয়ন ডলার। গত ২০২৩-২৪ অর্থবছরে জিডিপির আকার ছিল ৪৫০ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাবে মাথাপিছু আয় ২ হাজার ৮২০ ডলার দেখানো হলেও চূড়ান্ত হিসাবে তা কমে ২ হাজার ৭৬৯ ডলারে নেমে আসে। একইভাবে সাময়িক হিসাবে ২০২৪-২৫ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৯৭ শতাংশ দেখানো হলেও চূড়ান্ত হিসাবে তা ৩ দশমিক ৪৯ শতাংশে নেমে আসে। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ৬ শতাংশ হতে পারে।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments