নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন বিভাগের ৬০ জন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী শাখার প্রশিক্ষকেরা।
আজ(১৮ মে) প্রশিক্ষণগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি ঘটে। নোবিপ্রবি ব্লাড ব্রিগেডের আয়োজনে দুইদিনব্যাপী এই প্রশিক্ষণে সহযোগীতায় ছিল নোয়াখালীর মডার্ণ হাসপাতাল।
সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ও অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড.অবন্তী বড়ুয়া।এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী শাখার প্রশিক্ষকেরা,নোয়াখালীর মডার্ণ হাসপাতালের প্রতিনিধি এবং নোবিপ্রবি ব্লাড ব্রিগেডের সদস্যরা।
নোবিপ্রবির বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ড.অবন্তী বড়ুয়া নোবিপ্রবি ব্লাড ব্রিগেডের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়া এবং বাস্তব জীবনে ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেন।
নোবিপ্রবি ব্লাড ব্রিগেডের সভাপতি রাকিব রহমান এই আয়োজনের বিষয়ে বলেন,নোবিপ্রবি শিক্ষার্থীদের রক্তদানে উৎসাহিত করতে কাজ করছে নোবিপ্রবি ব্লাড ব্রিগেড।সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা বিষয়ে ধারণা দিতে দুইদিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল।প্রশিক্ষণে প্রাথমিক চিকিৎসার ধারণা, শক, রক্তক্ষরণ, ক্ষত, পোড়া, বিষক্রিয়া ও কামড়, হাড়ভাঙ্গা, পানিতে ডোবা ও উদ্ধার, আহত বা অসুস্থ ব্যক্তি পরিবহন বিষয়ে আলোচনা করেন প্রশিক্ষকেরা।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments