নড়াইল প্রতিনিধিঃ সামাজিক দায়বদ্ধতা পালনের জায়গা থেকে নড়াইলের স্থানীয় দু’টি পত্রিকা ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনের মধ্যে ছিল
‘মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক’ আলোচনা সভা এবং জাতীয় পর্যায়ে বিজ্ঞান প্রজেক্টে সেরা দশে স্থান পাওয়া নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক শুভেচ্ছা স্মারক প্রদান অনুষ্ঠান।
১০ জুলাই (শুক্রবার) সকাল ১০টায় নড়াইল টাউন ক্লাব হলরুমে এই যৌথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 'নড়াইলকণ্ঠ' ও দৈনিক 'নড়াইল প্রতিদিন' যৌথভাবে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে।
"মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজের ভূমিকা" শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকের ব্যাপক বিস্তার ও সহজলভ্যতা সমাজ ও রাষ্ট্রে একটি গুরুতর সমস্যা হিসেবে দেখা দিয়েছে। সহজলভ্যতার কারণে বর্তমান সময়ে তরুণ সমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা অত্যন্ত জরুরি। মাদকবিরোধী একটি সুস্থ সমাজ গঠনে গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। পরিবারের সচেতনতা এবং গণমাধ্যমের জোরালো ভূমিকাই পারে সমাজ থেকে মাদকের অভিশাপ দূর করতে।
অনুষ্ঠানে নড়াইলকণ্ঠ সম্পাদক কাজী হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) মো. রকিবুল হাসান। বক্তব্য দেন নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনাতন রায়, নড়াইল টাউন ক্লাবের সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী অ্যাড. শাহিনুল্লাহ মোহন, নড়াইল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, নড়াইল রেডক্রিসেন্ট’র সদস্য তানজির হোসেন, শিক্ষক তৌফিক হাসান প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক খায়রুল আরেফিন রানা, অনুষ্ঠানের অন্যতম আয়োজক দৈনিক নড়াইল প্রতিদিন সম্পাদক ইমরান হোসেন, নড়াইল রেডক্রিসেন্ট’র সদস্য খন্দকার কিয়ামুল হাসানসহ জেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নড়াইলকণ্ঠের নির্বাহী সম্পাদক সুজয় ঘোষ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে, সম্প্রতি জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত “স্টার্ট আপ সাইন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬”-এ সেরা দশ-এ স্থান পাওয়ায় "নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়" কে বিশেষ সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। জেলার কৃতি ছাত্রীদের এমন গৌরবোজ্জ্বল সাফল্যে আয়োজক ও অতিথিবৃন্দ গভীর আনন্দ প্রকাশ করেন এবং আগামী দিনে তাদের এই ইনোভেটিভ চিন্তা ধরে রাখার আহ্বান জানান।
আহাছানুল মতিন নান্নু: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ০৬ নম্বর রণগাঁও ইউনিয়নের রণগাঁও প্রেসিডেন্ট পাড়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় যুবকদের উদ্যোগে দিনব্যাপী এ খেলা অনুষ্ঠিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে একটি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন থেকে রক্ষার দাবিতে আজ বুধবার দুপুরে নদীতীরে মানববন্ধ ...
লরাহাদ সুমন,বরিশাল ব্যুরো : ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বুধবার (২৬ আগস্ট) মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে শিয়ালের আক্রমণে ৭ জন আহত হয়েছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে। পরে তারা রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয ...
সব মন্তব্য
No Comments