আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে দায়িত্ব পালনরত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে নতুন কূটনৈতিক দায়িত্বে নিয়োগ দিয়েছে ভারত সরকার। তাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এ ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে।
শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমানে ঢাকায় দায়িত্ব পালন করা প্রণয় ভার্মা শিগগিরই ব্রাসেলসে নতুন দায়িত্ব গ্রহণ করবেন। সেখানে তিনি বিদায়ী রাষ্ট্রদূত সৌরভ কুমারের স্থলাভিষিক্ত হবেন।
প্রণয় ভার্মা ২০২২ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে ভারতের ১৮তম হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেন। তার দায়িত্বকালীন সময়ে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করেছেন তিনি।
দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ারে প্রণয় ভার্মা বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে হংকং, সান ফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু, ওয়াশিংটন ডিসি এবং হ্যানয়ের মতো কূটনৈতিক মিশনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
নতুন এই নিয়োগকে ভারতের কূটনৈতিক পরিমণ্ডলে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের সম্পর্ক জোরদারে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
সব মন্তব্য
No Comments