ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে প্রদর্শনের ছাড়পত্র পেলো জাকিয়া বারী মম ও ইমন অভিনীত ছবি ‘আগামীকাল’। বৃহস্পতিবার (৩ জুন) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটিকে আনকাট ছাড়পত্র দেয়।
মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন অঞ্জন আইচ। মম-ইমন ছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, আশীষ খন্দকার, সাবেরী আলম, তারিক স্বপন, টুটুল চৌধুরী প্রমুখ।
এই সিনেমা আবহ সংগীত করেছেন ইমন সাহা। এতে গান থাকছে চারটি। একটি রবীন্দ্রসংগীত। যার সংগীত পরিচালনা করেন প্রয়াত পৃথ্বিরাজ। সদ্য প্রয়াত অভিনয়শিল্পী এস এম মহসিন এই সিনেমার একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন।
মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের কর্ণধার অভিনেতা টুটুল চৌধুরী জানান, খুব শিগগিরই সিনেমাটি দেশ ও দেশের বাইরে একযোগে মুক্তি দেওয়া হবে।-ইত্তেফাক
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
সব মন্তব্য
No Comments