মো.পাভেল ইসলাম রাজশাহী : রাজশাহীতে অভিনব কায়দায় অস্ত্র সংরক্ষণ করে বিক্রির সময় এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়।
শুক্রবার রাত ৮টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার সাধুর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার অস্ত্র কারবারির নাম আল আমিন (২৪)। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার চকমোক্তারপুর সরকারপাড়ার আলাউদ্দিনের ছেলে।
র্যাব জানায়, শুক্রবার রাতে র্যাব-৫ রাজশাহী সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, রাজশাহীর পুঠিয়া উপজেলার সাধুরমোড় ঈদগাহ মাঠের দক্ষিণ পাশে এক ব্যক্তি অবৈধদ্রব্যসহ অবস্থান করছে। খবর পেয়ে র্যাবের ওই দল ঘটনাস্থল পৌঁছামাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করে। এসময় তাকে ঘটনাস্থলেই হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, জব্দ করা পিস্তল, ম্যাগজিন ও গুলি অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল।
এ ঘটনায় রাজশাহীর পুঠিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানিয়েছে র্যাবের মিডিয়া সেল।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments