মোঃ নাজমুল ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি: মোহনগঞ্জ পৌর শহরের খলিফা পট্টিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করেছে প্রশাসন। সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের পরিচালিত এ অভিযানে এক ব্যবসায়ীর গুদামঘর থেকে এসব জাল উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্ধারকৃত জালের মধ্যে রয়েছে ৫১টি কারেন্ট জাল এবং ৬৩টি চায়না দুয়ারি জাল। এসব জালের বাজারমূল্য প্রায় তিন লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। জব্দকৃত জালগুলো পরে মোহনগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে অভিযুক্ত ব্যবসায়ী মো. সোহরাব হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তার গুদামঘর সিলগালা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, “দেশীয় মাছ, মা মাছ ও পোনা রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ জালের অবৈধ ব্যবসায় জড়িত কেউই ছাড় পাবে না।”
এদিকে স্থানীয়রা প্রশাসনের এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments