নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর-দেলদুয়ার সংসদীয় আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। মঙ্গলবার (১১ জুলাই) বিকালে মামুদনগর উচ্চ বিদ্যালয় মাঠে মামুদনগর ২নং ও ৩নং ওয়ার্ড আ. লীগ অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের আয়োজিত মতবিনিময় সভা থেকে এই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়।
মামুদনগর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আ.লীগ সভাপতি শেখ লেবু মিয়া'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আ. লীগ সহ-সভাপতি মো. আনিসুর রহমান আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, আব্দুল আলীম দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল হাসান জাহিদ, শাহীদুল ইসলাম খান অপু সহ উপজেলা আ.লীগ সম্পাদক মন্ডলীর সদস্য বৃন্দ, কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ ও আ. লীগ, অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী বৃন্দরা।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments