আন্তর্জাতিক ডেস্কঃ ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) রাষ্ট্রপতি প্রথম আদিবাসী দ্রৌপদী মুর্মু আজ সকাল ১১টায় শুরু হওয়া প্রথম দফার ভোট গণনায় বিরোধী দল মনোনীত প্রার্থী যশবন্ত সিনহার চেয়ে এগিয়ে রয়েছেন। .
ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার পি সি মোদি জানিয়েছেন, মুর্মু এমপিদের ৭৪৮ ভোটের মধ্যে ৫৪০ ভোট পেয়েছেন। আর যশবন্ত সিনহা পেয়েছেন ২০৮ভোট এবং ১৫ এমপির ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে। আটজন সাংসদ রাষ্ট্রপতি নির্বাচনে তাদের ভোট দেননি।
রাজ্যসভার মহাসচিব পিসি মোদি বলেন, ‘এসব সংসদের পরিসংখ্যান (ভোট), অনুগ্রহ করে পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করুন।’ তিনি জানান, কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিটি এমপির ৭০০ ভোটের মূল্য থাকায়, মুর্মু মোট ৫,২৩,৬০০ ভোট পান, যা মোট বৈধ এমপি ভোটের ৭২.১৯ শতাংশ, যা তার পক্ষে কিছু ক্রস ভোটিং নির্দেশ করে। অন্যদিকে, সিনহার মোট ভোটের মূল্য দাঁড়িয়েছে ১,৪৫,৬০০ যা মোট বৈধ ভোটের ২৭.৮১ শতাংশ।
কর্মকর্তারা জানান, আইনসভার সদস্যদের (এমএলএ) দ্বিতীয় রাউন্ডের ভোট গণনা শুরু হয়েছে, গত ১৮ জুলাই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। বেশ কয়েকটি আঞ্চলিক রাজনৈতিক দল এনডিএ প্রার্থীর প্রতি সমর্থন জানানোর সাথে দ্রৌপদী মুর্মু প্রতিদ্বন্দ্বিতায় স্পষ্টত এগিয়ে যান।
নির্বাচিত হলে, ঝাড়খ-ের সাবেক রাজ্যপাল ও ভারতের উড়িষ্যা রাজ্যের বাসিন্দা মুর্মু হবেন ভারতের প্রতিভা পাতিলের (২০০৭-২০১২ সাল থেকে) পরে প্রথম আদিবাসী এবং দ্বিতীয় নারী রাষ্ট্রপতি।
আন্তর্জাতিক ডেস্ক: নয়াদিল্লির ভারত মণ্ডপমে ১৮তম ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী দিনেই বিশ্ব কূটনীতির সবচেয়ে আলোচিত ছবিটি তৈরি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক হাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
সব মন্তব্য
No Comments