নোবিপ্রবি প্রতিনিধি: “তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব”- এ প্রতিপাদ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর ২০২৩) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী ও মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, অনিয়ম-দুর্নীতি বন্ধ ও সুশাসনের ক্ষেত্রে তথ্যের অধিকার নিশ্চিতকরণ খুবই গুরুত্বের দাবি রাখে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ২০০৯ সালে সরকার গঠনের পরপরই জাতীয় সংসদে তথ্য অধিকার আইন পাশ করেন। এ আইন বাস্তবায়নের মাধ্যমে তিনি প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিতা নিশ্চিত করতে চেয়েছেন। আমাদের সকলের উচিৎ সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করা।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর সাধারণ সম্মেলনে স্বীকৃতি পাওয়ার পর থেকে প্রতি বছর ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস হিসেবে পালিত হয়। এ বছর তথ্য কমিশন কর্তৃক বাংলাদেশে দিবসটির স্লোগান নির্ধারণ করা হয়েছে- “ইন্টারনেটে তথ্য পেলে জনমনে শান্তি মেলে”।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments