নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া এলাকায় সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। বগুড়া গ্রামের বিল্লা মোল্লার ছেলে সাইফ উদ্দিন মোল্লা গাছগুলো কেটে বিক্রির চেষ্টা করছিল বলে অভিযোগে জানা গেছে। খবর পেয়ে গাছগুলো জব্দ করেছে প্রশাসন।
দিঘলিয়া গ্রামের শামীম মোল্যা জানান, সরকারি জমি থেকে সাইফ উদ্দিন গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত ৩৫টি মেহগনি গাছ কেটে বিক্রির চেষ্টা চালায়। গাছগুলোর মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।
বিষয়টি প্রশাসনকে জানানোর পর গাছগুলো জব্দ করা হয়েছে। তবে, কিছু গাছ অভিযুক্ত সাইফ উদ্দিন সরিয়ে ফেলেছে বলে অভিযোগ গ্রামবাসীর। ঘটনার পর সাইফ উদ্দিন গা ঢাকা দিয়েছেন।
এ ব্যাপারে নড়াইল সদরের সহকারী কমিশনার (ভূমি) এইচ তাসফিকুর রহমান বলেন, সরকারি জায়গা থেকে গাছ কাটার খবর পেয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে আমি ঘটনাস্থলে পাঠাই। গাছগুলো জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
রংপুর অফিস: রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলসহ একই পরিবারের চারজনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে প ...
স্টাফ রিপোর্টার: সামান্য অফিস ক্লার্ক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে তিনি বিপুল সম্পদের মালিক বনে গেছেন ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের দোসর উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান। স্থানীয় রাজনৈতিক প্রভা ...
রংপুর অফিস: দিনাজপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিদেশে পাচারের সময় ৩৮ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আন্তর্জাতিক চোরাচালান চক্রের ৪ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৪৭টি মামলা দায়ের করা হয ...
সব মন্তব্য
No Comments