মো মোস্তাফিজুর রহমান, বশেমুরবিপ্রবি: দীর্ঘ প্রতিক্ষার পর গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বশেমুরবিপ্রবি) পেলো নতুন উপ-উপাচার্য। রেজিস্টার জানান, আমরা একনো প্রজ্ঞাপনটি হাতে পাইনি এবং তিনি এখনো যোগদান করেন নি।
১৫অক্টোবর (রবিবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার এক প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মোছাঃ রোখছানা বেগমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপ-উপাচার্য নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা ১২ (১) অনুযায়ী ড. সৈয়দ সামসুল আলম, অধ্যাপক, রসায়ন বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ-এর উপ-উপাচার্য পদে নিয়োগ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, উপ-উপাচার্য পদে যোগদানের তারিখ হতে তিনি ৪ (চার) বছর উক্ত পদে পদাধিকারী থাকবেন। এবং উপ-উপাচার্য পদে কর্মরত থাকাকালীন তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, তিনি উপ-উপাচার্য পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন সংবিধি দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: দলিলুর রহমান বলেন, আমরা এখনো প্রজ্ঞাপনটি হাতে পাইনি। তবে উপ-উপাচার্য নিয়োগের বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। তিনি বলেন, আমরা আশা করি, উপ-উপাচার্য যোগদান করার পর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আরো বেশি সামনের দিকে যাবে৷ তিনি সার্বক্ষণিকভাবে একাডেমিক বিষয়ে সহযোগিতা করবেন এবং উপাচার্যকে তার কাজে সহযোগিতা করবেন বলে আশাবাদী।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments