রাজশাহী অফিস: স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
তিনি বলেন,গত দেড় দশকে আওয়ামী স্বৈরাচার সরকার বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতিকরণ ও দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা চাই দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে। সেই ক্রীড়াঙ্গনে আর কখনোই দলীয় ও রাজনীতিকরণ হবেনা ইনশাআল্লাহ।
আজ বুধবা (২০ নভেম্বর) বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে শহীদ জিয়াউর রহমান স্মৃতি নওগাঁ পৌর আন্ত:ওয়ার্ড গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) আবদুল লতিফ খান খেলা উদ্বোধন করেন।
উদ্বোধনী খেলায় নওগাঁ পৌর ওয়ার্ড নং-৭ ও ওয়ার্ড নং-৪ প্রতিদ্বন্দিতা করেন।
অনুষ্ঠানে নওগাঁ জেলা বিএনপি ও সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে ১-০ গোলে হেরে আর্জেন্টিনার বিদায়ের পর ৩৯ বছর বয়সে জাতীয় দল থেকে অব ...
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
সব মন্তব্য
No Comments