মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: বরিশাল মেহেন্দিগঞ্জের শ্রীপুর ইউনিয়নের লড়াইপুর এলাকায় কালাবদর নদীতে সোমবার বিকেল আনুমানিক সাড়ে চারটার সময় গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ বাধা জাল অভিযান পরিচালনায় যান উপজেলা মেরিন ফিশারী অফিসার সুকান্ত রায়ের নেতৃত্বে একটি টিম। ঘটনা স্থলে পৌছলে স্পিডবোট দেখে জেলেরা ইন্জিনচালিত ট্রলার নিয়ে ছুটাছুটি করে পালিয়ে যাবার সময় স্পিডবোট ও ট্রলার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। এদের মধ্যে একজন জেলে মিরাজ ফকির গুরুতর জখম হলে স্থানীয় ও আত্মীয়দের সহায়তায় উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মিরাজ ফকির (৩২) শ্রীপুর ইউনিয়নের ইলিশা গ্রামের ফখরুল ফকিরের ছেলে। জানা গেছে অভিযান পরিচালনা করার সময় প্রশাসনের কোন লোকজন ছিলো না। এ বিষয়ে মৎস কর্মকর্তা মোঃ ইমরান হোসেন জানান, আমরা নদীতে অভিযান পরিচালনায় গেলে প্রায়ই আমাদের উপরে জেলেরা হালমা চালায়। আমি গতকাল অসুস্থ থাকায় নদীতে যেতে পারিনি, তবে আমি জানতে পেরেছি আমার লোকজন অভিযান পরিচালনা করার সময় জেলেদের ইঞ্জিনচালিত ট্রলারটি আমার মৎস বিভাগের অভিযান পরিচালনার স্পিডবোটের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়লে এই দূর্ঘটনা ঘটে। এতে আমার শ্রমিকও আহত হন। এবিষয়ে নিহত মিরাজের স্ত্রী রোজিনা বেগম জানান, স্পিটবোটটি চালিয়ে নৌকার উপর উঠিয়ে দিয়েছে, এতে আমার স্বামী গুরুতর জখম হন। আমি খুবই অসহায়, আমার ২টি ছোট বাচ্চা আছে, যদি উপজেলা প্রশাসন ও মৎস বিভাগ সুষ্ঠভাবে আমার জন্য ব্যবস্থা গ্রহণ করেন আমি মেনে নিবো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মশিউর রহমান জানান, ঘটনাটি আমি শুনেছি সাথে সাথে আমার উর্ধ্বোতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়েছে। তবে জেলে পরিবারটি একটি অসহায় পরিবার। আইনি প্রক্রিয়ায় চাইলে যেতে পারেন, যদি না যেতে চান তাহলে চেস্টা করবো সুন্দর একটি সমাধানের জন্য।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments