নূর ই আলম, ইবি প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকার পতন আন্দোলনের অংশ হিসেবে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা দেশব্যাপী সড়ক, নৌ ও রেলপথ অবরোধ কর্মসূচির মধ্যেও চলমান থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্লাস পরীক্ষা ও অফিস কার্যক্রম।
শনিবার (৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, আদিষ্ট হয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী রবিবার ও সোমবার বিশ্ববিদ্যালয়ের ক্লাসের পাশাপাশি পরীক্ষাসমূহও অনুষ্ঠিত হবে এবং অফিস যথারীতি খোলা থাকবে।
এছাড়াও, অবরোধের সময়ে বিশ্ববিদ্যালয়ের বাস সমূহ বিশেষ সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন অধিদপ্তর। পরিবহন অফিস সুত্রে জানা যায়, রবিবার সকাল ৮:৩০ মিনিটে পুলিশ প্রোটোকল নিয়ে বাস সমূহ কুষ্টিয়ার কাস্টম মোড়, ঝিনাইদহের আরাপপুর ও শৈলকূপা উপজেলা থেকে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের বহন করে নিয়ে আসবে এবং বিকাল ৪ টায় পুলিশ প্রোটোকল নিয়ে ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে।
প্রসঙ্গত, বিএনপির ডাকা টানা তিনদিনের অবরোধ কর্মসূচীতে গত ৩১ অক্টোবর ও ১ নভেম্বরের বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ স্থগিত ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments