কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মাকে রক্ষা করতে গিয়ে প্রতিবেশীর হামলায় শফিকুল ইসলাম (১৪) নামের এক শিক্ষার্থী গুরুতর জখম হয়েছে। ইট দিয়ে থেতলে দিয়েছে তার মাথা। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মা নুরুন্নাহার বেগম (৪৫) ও ছেলেকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছেন। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনার জন্য আহতরা তাদের প্রতিবেশী স্বপন পাহলান, তার স্ত্রী জাকিয়া সুলতানা, মেয়ে তন্নিকে দায়ী করেছেন।
তবে আহতদের স্বজনরা জানান, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে মা ও ছেলের উপর এ হামলা চালানো হয়।
কলাপাড়া থানা ওসি মো.আলি আহম্মেদ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত স্বপন পহলানকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments