ডেস্ক রিপোর্টঃ ফিটনেস, ফ্যাশন ও ফ্যাব্রিকেশনের জগতে সর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয় ঘটিয়েছে ওয়েভ রাইডার্স লিমিটেডের ব্র্যান্ড টুর্যাগ অ্যাক্টিভ। সম্প্রতি, ব্র্যান্ডটি ক্যাটস আইয়ের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। ওয়েভ রাইডার্সের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তি অনুযায়ী, এখন থেকে ক্যাটস আইয়ের সবগুলো আউটলেটে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে টুর্যাগ অ্যাক্টিভওয়্যারের বিস্তৃত পণ্যের সমাহার।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দু’পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন: টুর্যাগ অ্যাক্টিভ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফাইয়াজ রহমান এবং ক্যাটস আইয়ের পরিচালক সাদিক কুদ্দুস।
চুক্তি অনুযায়ী, এলিফ্যান্ট রোড, বসুন্ধরা সিটি, গোল্ডেন এইজ (গুলশান), আরএকে টাওয়ার (উত্তরা), আফমি প্লাজা (চট্টগ্রাম), যমুনা ফিউচার পার্ক, মিরপুর ১০ এবং বাণিজ্য ভবন শপিং কমপ্লেক্সে অবস্থিত ক্যাটস আইয়ের আউটগুলোতে টুর্যাগ অ্যাক্টিভ মেন’স কালেকশন- গো ইজি, পারফর্মার ও ইনটেন্স এবং উইমেন’স কালেকশন ভাইটালিটি, অপ্টিমাম, ফ্রিমুভ ও ফ্লেক্স৩৬০ পাওয়া যাচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ক্যাটস আইয়ের পরিচালক সাদিক কুদ্দুস বলেন, “টুর্যাগ অ্যাক্টিভ সাথে আমাদের অংশীদারিত্বের ব্যাপারে জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। টুর্যাগের সাশ্রয়ী মূল্যে উন্নতমানের অ্যাথলেটিক পোশাকের বিস্তৃত পরিসরের পণ্য রয়েছে। আমাদের প্রত্যাশা,ক্যাটস আই ও টুর্যাগের এই যাত্রা সফলতা অর্জন করবে।”
এ বিষয়ে টুর্যাগ অ্যাক্টিভ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফাইয়াজ রহমান বলেন, “বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ক্লথিং ব্র্যান্ড ক্যাটস আইয়ের সাথে চুক্তি করা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। সাম্প্রতিক সময়ে মানুষ পোশাকের মাধ্যমে এমন স্টাইল করতে চাচ্ছে, যা একইসাথে তাদের অ্যাক্টিভ হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে, স্বাচ্ছন্দ্যদায়ক হবে, পাশাপাশি ফ্যাশনেবলও হবে। অ্যাক্টিভওয়্যার এখন শুধুমাত্র লাইফস্টাইল চয়েজই নয়, এটি বৈশ্বিক ফ্যাশনে প্রভাব বিস্তারকারী ভূমিকা রাখছে। আমাদের প্রত্যাশা, টুর্যাগ অ্যাক্টিভ ও ক্যাটস আইয়ের এ অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে এবং দেশের ফ্যাশন সচেতন মানুষদের কাছে পৌঁছে যাবে আমাদের পোশাক।”
পারফরমেন্স বৃদ্ধি করবে, স্বাচ্ছন্দ্যদায়ক এবং ফ্যাশনেবল পোশাক তৈরির মাধ্যমে অ্যাথলেইজার ও লাইফস্টাইল খাতকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে প্রত্যাশী টুর্যাগ অ্যাক্টিভ। এরি ধারাবাহিকতায়, দেশের ফ্যাশন সচেতন মানুষের কাছে বিস্তৃত পণ্যের সমাহার পৌছে দেয়ার নিরলস চেষ্টার অংশ হিসেবে ক্যাটস আইয়ের সাথে অংশীদারিত্ব করলো ব্র্যান্ডটি।
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; পড়াশোনা, কাজ, বিনোদন, গেমিং থেকে শুরু করে প্রতিদিনের নানা প্রয়োজনের গুরুত্বপূর্ণ সঙ্গী। ফলে দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারি ব্ ...
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
ডেস্ক রিপোর্ট: মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তরুণদের জন্য দুই বছর মেয়াদি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে মেটলাইফ ফাউন্ডেশ ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তি ও তথ্যনিরাপত্তা পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন আইসাকা (ISACA) ঢাকা চ্যাপ্টারের ২০২৬–২০২৮ মেয়াদের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন সম্প্রতি একটি বিশেষ সাধারণ সভার (Special General ...
সব মন্তব্য
No Comments