ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিকাশের দোকানে চুরির ঘটনায় এক চোরকে আটক করেছে থানা পুলিশ। বুধবার বিকেলে জেলার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের চকবাজার এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে রাতে শাহজাদাপুর দক্ষিণপাড়া বাজারে বিকাশের দোকানের দরজার তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটে। চুরেরা নগদ ২ লক্ষ টাকা, ল্যাপটপ, ব্যাটারি, মিনিট কার্ড, এমবি কার্ড, বিকাশের সিম কার্ডসহ প্রায় লক্ষাধিক টাকার বিভিন্ন মালামাল দোকান থেকে চুরি করে নিয়ে যায়। এ ঘটনার পর বিকাশ দোকানের ব্যবসায়ী জাহিদ হাসান ঝুমন ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে পুলিশ শাহজাদাপুর ইউনিয়নের চকবাজার থেকে মোশারফ হোসেন (৪০)কে আটক করে। সে একই এলাকার দক্ষিণপাড়ার মোঃ সৈয়দ লাল মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, ধৃত মোশারফ এলাকায় চুরি, মাদক সেবনসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। সরাইল থানার এসআই মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন আটকের কথা স্বীকার করে জানান, আটককৃত এজহারনামীয় আসামী। বৃহষ্পতিবার তাকে আদালতে প্রেরন করা হয়েছে।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
সব মন্তব্য
No Comments