আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার-আল আসাদ তার পরিবারের সদস্যদের নিয়ে বর্তমানে মস্কোতে অবস্থান করছেন। রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিনের বরাত দিয়ে এতথ্য জানিয়েছে বার্তাসংস্থা তাস।
তাস প্রতিবেদনে জানিয়েছে, পরিবারের সদস্যদেরসহ মস্কো এসে পৌঁছেছেন বাশার-আল আসাদ। রামিয়া তাদের বসবাসের অনুমতি দিয়েছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সিরিয়ার উদ্ভূত পরিস্থিতি নিয়ে জাতিসংঘে আলোচনা এবং সেখানকার বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জাতিসংঘের প্রতিনিধিদের দ্বিপাক্ষিক সংলাপের আহবান জানিয়েছে মস্কো।
প্রতিবেদনে বলেন, ক্ষমতা দখলকারী বিদ্রোহীগোষ্ঠী নেতৃত্বের সঙ্গেও কথা হয়েছে ক্রেমলিন। বিদ্রোহীরা আশ্বাস দিয়েছে যে সিরিয়ার রুশ সেনাদের ঘাটিঁর কোন ক্ষয়ক্ষতি তারা করবেন না।
২০০০ সালে বামার-আল আসাদ সারিয়ার প্রেসিডেন্ট পদে বসেন।এর আগে তার বাবা হাফেজ আল-আসাদ ২৯ বছর দেশটির শাসন করেছিলেন। বাশার ক্ষমতায় আসার ১১ বছর পর ২০১১ সালে আল কায়দা, ইসলামীক স্টেটসহ সিরিয়ার বিভিন্ন জঙ্গিগোষ্ঠী প্রেসিডেন্ট বাশার-আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
গৃহযুদ্ধের এক পর্যায় সিরিয়া এবং সীমান্বর্তী দেশ ইরাকের বিশাল এলাকা জুড়ে নিজেদের রাজ্যে গঠন করে আইস। সিরিয়ার রাক্কা শহর ছিল সেই রাজ্যের রাজধানী।
বাশার-আল আসাদের স্ত্রীর নাম আসমা আসাদ। এই দম্পতির তিন ছেলেমেয়ে --জেইন আল আসাদ, করিম আল আসাদ এবং হাফেজ আল আসাদ। তারা সবাই এখন মস্কোতে রয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
সব মন্তব্য
No Comments