মো: নূর উন নবী সিয়াম,নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) নবগঠিত কার্যনির্বাহী পরিষদের ২০২৪ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে জয়ী হয়েছেন মানব জমিন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোহাম্মদ ইমাম হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আমাদের সময় পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান।
সোমবার (২৩ সেপ্টেম্বর) নোবিপ্রবিসাসের সদস্যদের অংশগ্রহণে সকাল ৯টায় নির্বাচন শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ.এফ.এম আরিফুর রহমান, সহকারী কমিশনার পদে যথাক্রমে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো: আবদুল কাদের, আইন বিভাগের প্রভাষক সাজ্জাদুল করিম।
নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি দৈনিক মানবকন্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: ফাহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরটিভি প্রতিনিধি মো: রিয়াদুল ইসলাম, দপ্তর সম্পাদক দৈনিক নয়া শতাব্দী পত্রিকার প্রতিনিধি নাহিদুল ইসলাম, পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান, কোষাধ্যক্ষ বাংলা ট্রিবিউনের প্রতিনিধি মুদ্দাচ্ছির আহমদ নাসিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক পরিবর্তনের প্রতিনিধি আব্দুল্লাহ আল তৌহিদ।
এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা টাইমস ২৪ প্রতিনিধি মো: নিয়াজ উদ্দিন, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি মো. হোসাইন ও মুক্তকলম প্রতিনিধি ফাইজা আফরোজ প্রমি।
সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নির্বাচিত সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নোবিপ্রবি সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি আস্থার জায়গা। সেই আস্থা ধরে রাখতে ভবিষ্যতে আমরা একতাবদ্ধ হয়ে কাজ করে যাবো। সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, সাংবাদিক সমিতির সদস্যদের ভালোবাসায় আমি সিক্ত। অন্যায়ের বিরুদ্ধে নোবিপ্রবি সাংবাদিক সমিতি সবসময় সবার আগে থাকবে। এই সংগঠন সবসময় বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করে যাবে বলে আমি আশা রাখি।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ভবনের দ্বিতীয় তলায় প্রক্টর অফিসে উৎসবমুখর পরিবেশে নোবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় প্রধান নির্বাচন কমিশনার এ.এফ.এম আরিফুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments