পিরোজপুর অফিস: পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা আঞ্চলিক মহাসড়কের দেবীপুর এলাকায় একটি কাঁচামালবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজের একটি অংশ ভেঙে পড়ায় মঠবাড়িয়া উপজেলার সঙ্গে পিরোজপুরের সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একই সঙ্গে পিরোজপুরের সঙ্গে বরগুনা জেলার সরাসরি সড়ক যোগাযোগও ব্যাহত হয়েছে। বুধবার (১০ জুন) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তুষখালী-মঠবাড়িয়া এলাকার ব্যবসায়ী জাকির হোসেনের মালিকানাধীন একটি কাঁচামালবোঝাই ট্রাক ব্রিজটি অতিক্রম করার সময় হঠাৎ বেইলি ব্রিজের একটি অংশ ধসে পড়ে। এতে ট্রাকটি খালে পড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর থেকে সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ব্রিজের উভয় প্রান্তে শত শত যানবাহন আটকা পড়েছে এবং যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঘটনার খবর পেয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানান, ব্রিজটি ভেঙে পড়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ট্রাকটি উদ্ধার এবং জরুরি ভিত্তিতে বিকল্প ব্যবস্থা গ্রহণের কাজ চলছে। যত দ্রুত সম্ভব সড়ক যোগাযোগ পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এদিকে গুরুত্বপূর্ণ এ সড়কে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় পিরোজপুর, মঠবাড়িয়া, পাথরঘাটা ও বরগুনাগামী যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
পিরোজপুর অফিস : পিরোজপুরের মঠবাড়িয়ায় দায়ের করা একটি সাইবার আইনের মামলায় জামিন পেয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার মঠবাড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক, মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি, দৈনিক ...
পিরোজপুর অফিস: আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাট ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ডেমরায় অবস্থিত ঐতিহ্যবাহী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ’ এর গভর্নিং বডি নির্বাচনকে সামনে রেখে যাত্রাবাড়ি-ডেমরা,কদমতলী-শ্যামপুর,সবুজবাগ-খিলগাঁও ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের প্রথম কিস্তিতেই গ্রামীণ অবকাঠামো উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। টিআর, কাবিখা ও কাবিটা কর্মসূচির আওতায় মাত্র পাঁচ মাসে ...
সব মন্তব্য
No Comments