রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় চাখারে স্বামী পরিত্যক্তা এক নারীকে (৩৮) ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক আসামী আলী আকবর ফকিরকে (৬৬) রাজধানী থেকে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক চন্দন কুমার রায়ের নেতৃত্বে রাজধানীর মিরপুর গোলচত্বর এলাকা থেকে র্যাবের সহায়তায় তাকে গ্রেফতার করে রাত ৯টার দিকে বানারীপাড়া থানায় নিয়ে আসা হয়। বুধবার (১৯ মার্চ) সকালে তাকে বরিশালে জেলহাজতে পাঠানো হয়। থানা ও মামলা সুত্রে জানা গেছে, গত বছরের ৩১ অক্টোবর রাতে মাহাবুব সিকদার (৪০) নামের এক ব্যাক্তি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের উত্তর ধারালিয়া গ্রামের স্বামী পরিত্যক্তা ওই নারীকে ফুসলিয়ে পার্শ্ববর্তী চাখার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর চাখার গ্রামের আলী আকবর ফকিরের কাছে নিয়ে যান। মাহাবুব সিকদারের সহায়তায় ওইদিন রাতভর উত্তর চাখার এলাকার মাওলা কাজীর বাগানে নিয়ে আলী আকবর ফকির তাকে ধর্ষণ করেন। এ ঘটনার প্রায় তিন মাস পরে ভিকটিম ওই নারী বাদী হয়ে গত ১ ফেব্রুয়ারী বানারীপাড়া থানায় উপজেলার উত্তর চাখার গ্রামের আলী আকবর ফকির (৬৬) ও মাহাবুব সিকদারের (৪০) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের খবর পেয়ে আসামীরা আত্মগোপনে চলে যান। এদিকে অভিযুক্ত আলী আকবর ফকির ও তার পরিবারের দাবি ষড়যন্ত্রমূলকভাবে এ মামলা দায়ের করা হয়েছে।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
সব মন্তব্য
No Comments