আন্তর্জাতিক ডেস্ক: হাইতিতে ভূমিকম্পে রবিবার পর্যন্ত মৃতের সংখ্যা ১ হাজার ৩শ’ ছাড়িয়েছে। গত শনিবার ৭.২ মাত্রার ভয়াবহ ভুমিকম্পের ঘটনা ঘটেছে। দরিদ্র দেশটিতে গতমাসে প্রেসিডেন্টের হত্যার পর রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই নতুন করে এই প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়লো।
দেশটির দক্ষিণ-পশ্চিম উপদ্বীপের অন্যান্য শহরগুলোর মতো লি কায়ে শহরের বেশিরভাগ মানুষ পরবর্তী ভূকম্পনের আতঙ্কের মধ্যে তাদের বাড়ির বাইরে রাত কাটিয়েছে।
রাস্তায় ভবন ও বাড়িঘরের ধ্বংসস্তুপ সরানোর ভারী সরঞ্জামের শব্দে নাকাল অবস্থা, সেইসাথে নিখোঁজদের সন্ধানে চলছে প্রাণপণ অভিযান।
কর্তৃপক্ষ বলেছে, রাজধানী পোর্ট-অ-প্রিন্সে থেকে প্রায় ১০০ মাইল পশ্চিমে শনিবারের ভূমিকম্পে অন্তত ১,২৯৭ জনের মৃত্যু হয়েছে। ২০১০ সালে এই এলাকায় ভূমিকম্পে ২ লাখের বেশী লোকের মৃত্যু হয়েছে।
শনিবারের ভূমিকম্পে ১৩,৬০০ ভবন বিধ্বস্ত হয়েছে, ১৩,৭০০ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৫,৭০০ লোক আহত হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২২ জন। রোববার ভোররাতে ভারী বৃষ্টির পর এই ভয়াবহ ধসের ঘটনা ঘটে।আন্ত ...
আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখিয়ে একটি মানচিত্র প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্ ...
আন্তর্জাতিক ডেস্ক: বঙ্গোপসাগরে ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে ডুবে গেছে পানামার পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এবং সরকারি সংবাদ সংস্থা আকাশবাণী নিউজ জ ...
লুতুব আলি, কলকাতা: ব্রহ্মপুত্র ও বরাকের ফুঁসে ওঠা জলে ভয়াবহ অবস্থা আসামে। টানা বৃষ্টিতে ব্রহ্মপুত্র, সুবনসিরি, জিয়া-ভরালি, কপিলি, মানস, পুঠিমারি এবং বরাক নদীর জল বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে। রাজ্যের ...
সব মন্তব্য
No Comments