ডেস্ক রিপেটার্ট: পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারিত্ব মূলকপ্রকল্প”এর আয়োজনে এবং গুলশান সোসাইটির সহযোগীতায় গুলশান-১ এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে ক্যাম্পেইন ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (ঢাকা মহানগর) মোহাম্মদ মামুন মিয়া ও পরিচালক (প্রশাসন ও এনফোর্ম্যোন্ট) মোহাম্মদ মাসুদুর রহমান পাটোয়ারী এবং পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে মাত্রাতিরিক্ত শব্দে হর্ন বাজানোর কারণে অনেক গাড়ি আটক করে সতর্ক করা হয়।এছাড়া মহামান্য হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ন ব্যবহারের অপরাধে ৬ টি গাড়ীকে মোট ৩২০০টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের পরিচালক ( ঢাকা মহানগর) বলেন, মাত্রাতিরিক্ত শব্দ করার অপরাধে অনেক গাড়ীকে শব্দ দূষণ বিধিমালার-২০০৬ এর আওতায় জরিমানা করা হচ্ছে যা সারাদেশেই চলমান আছে এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণে এই অভিযান অব্যাহত থাকবে।
আয়োজিত ক্যাম্পেইনে গুলশান সোসাইটির প্রেসিডেন্ট সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটি এম শামসুল হুদা, ভাইস প্রেসিডেন্ট ইভা রহমানসহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় শামসুল হুদা শব্দ দূষণ নিয়ন্ত্রণে সবাইকে এগিয়ে আসার আহবান জানান এবং সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।একই সাথে গাড়ীর মালিক এবং কনস্ট্রাকশান কাজের মালিক পক্ষকে শব্দ দূষণ নিয়ন্ত্রণে এগিয়ে আসার ও আহবান জানান।বাংলাদেশ স্কাউট ও গার্লস গাইডের সদস্য এবং গুলশান সোসাইটির কমিউনিটি পুলিশের সদস্যরা চালকদের মাঝে তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করেন ও বিভিন্ন গাড়িতে স্টিকার লাগাতে সহযোগিতা করেন।।
আয়োজকরা জানান শব্দ দূষণ নিয়ন্ত্রণে সারাদেশেই এধরনের ক্যাম্পেইন ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments