স্টাফ রিপোর্টার: বিশ্ব শিশু দিবস ও আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে শিশুদের পুরস্কার দিয়েছে জাতীয় শিশু-কিশোর সংগঠন আমরা কুড়ি।
শনিবার (১১ অক্টোবর) জাতীয় চিত্রশালা মিলনায়তন, শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে তাদের সম্মানীত করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
সংগঠনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ এস কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির
সাবেক সভাপতি খ্যাতিমান সাহিত্যিক রেজাবুদৌল্লা চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ( বিএফইউ) সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ,
ডা. শাহিন রেজা চৌধুরী, স্বপন সাহা প্রমূখ।
এ সময় সভায় বক্তারা বলেন, কন্যা শিশুর অধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। শিশুদের মধ্য থেকে প্রতিভা খুঁজে বের করে তাদের বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে নির্বাচিত শিশু-কিশোরদের পুরস্কার প্রদান এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। এছাড়া উপস্থিত অতিথিদের সম্মানে স্মারক তুলে দেওয়া হয়েছে।
হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জে খোয়াই থিয়েটারের উদ্যোগে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জীবনী পাঠ, নাটকের অংশবিশেষ পরিবেশনা, গান, কবিতা আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন করা হ ...
সুজয় ঘোষ, নড়াইল প্রতিনিধি: নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা ...
ডেস্ক রিপোর্ট: আজ ২২ শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। বাংলা সাহিত্য, সংস্কৃতি ও বিশ্বমানবতার অন্যতম শ্রেষ্ঠ এই কবির ৮৫তম প্রয়াণবার্ষিকীতে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন সরকারি-বেসরকারি প্ ...
ডেস্ক রিপোর্ট: বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্ণারে আজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংসদের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। অআকখ-এর আয়োজনে অনুষ্ঠিত এই আড্ডায় ...
সব মন্তব্য
No Comments