ফুলতলা (খুলনা) প্রতিনিধি: ফুলতলায় ঘরে ঢুকে এক মাদ্রাসাছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে প্রতিবেশী মোঃ ইদ্রিস আলী মোল্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর পিতা বাদী হয়ে ফুলতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পিপরাইল গ্রামের মোঃ জাকির হোসেন তার পরিবার নিয়ে নিজ বসতবাড়িতে বসবাস করেন। তার বড় মেয়ে স্থানীয় জামিরা বাজার পিপরাইল সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। গত ২২ মে রাত ১০টার দিকে পরিবারটি রাতের খাবার শেষে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে। ওই ছাত্রী ঘরের পূর্ব পাশের জানালার পাশে ঘুমিয়ে ছিল।
রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে প্রতিবেশী মৃত আক্কাস আলী মোল্যার ছেলে মোঃ ইদ্রিস আলী মোল্যা মাটির দেয়াল বিশিষ্ট ঘরের পূর্ব পাশের পুরাতন কাঠের ভাঙা জানালা দিয়ে হাত ও মাথা ঘরের ভেতরে ঢুকিয়ে দেয়। এরপর ঘুমন্ত ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। এ সময় ছাত্রীর ঘুম ভেঙে গেলে সে চিৎকার শুরু করে। মেয়ের চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যদের ঘুম ভেঙে যায়।
অবস্থা বেগতিক দেখে অভিযুক্ত ইদ্রিস আলী ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় বারান্দা ও পাশের বাড়ির বৈদ্যুতিক আলোতে পরিবারের সদস্যরা ইদ্রিস আলীকে স্পষ্টভাবে চিনে ফেলেন।
ফুলতলা থানা পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা নং ১২, তারিখ ২৩/০৫/২০২৬ খ্রিঃ। পুলিশ অভিযুক্ত ইদ্রিস আলী মোল্যাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদী পৌরসভার টরকীরচর স্থায়ী বেঁদে পল্লীতে নারী ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ও অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় উভয় পক্ষের ...
ঝালকাঠি (কাঁঠালিয়া) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১ নম্বর চেঁচরীরামপুর ইউনিয়নের কৈখালী বাজারে শতবর্ষী একটি ঐতিহ্যবাহী গাছ কাটার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। গত ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া-বালিপাড়া-উত্তরকুল (কেবিইউ) সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে করা মামলায় এক বিএনপি নেতাকে দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই মামলায় আবু মিয়া নামে এক আসামিক ...
সব মন্তব্য
No Comments