ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ নাসিরনগরে 'খান্দুরা হাভেলী'তে সৈয়দ আহমদ বখত (মতিন) রচিত 'খান্দুরা হাভেলির ইতিহাস' বইয়ের মোড়ক উন্মোচন করেন শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন।
বৃহস্পতিবার (১৪আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের খান্দুরা হাভেলিতে এই মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়।
নাসিরনগর খান্দুরায় সৈয়দ হামিদ বখত ডুমন (রাহঃ) শাহ'র মাজার প্রাঙ্গনে 'খানায়ে দাউড়া থেকে খান্দুরা হযরত সৈয়দ ছালেহ্ মুহাম্মদ (রাহঃ) ও খান্দুরা হাভেলির ইতিহাস' গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ্ কাউসার মুস্তফা আবুল উলায়ী।
হাজিরাতুল কুদসিয়া দরবার শরীফের পীর সৈয়দ মাসুদ বখ্ত কায়েদ (মাঃ আঃ) সভাপতিত্বে বিশ্ব লালন সংঘে'র প্রকাশিত এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অষ্টগ্রাম হাভেলির সৈয়দ ফাইয়াজ হাসান (বাবু), নরপতি হাভেলীর সৈয়দ লিয়াকত হাসান, বাংলাদেশ ইসলামি ফাউন্ডেশনের পরিচালক ডক্টর সৈয়দ শাহ এমরান, ফান্দাউক দরবার শরিফের মুফতি সৈয়দ মঈন উদ্দিন আল হোসাইনী, ফিল্যান্সার সাংবাদিক ও গবেষক তরুণ সরকার প্রমুখ।
প্রকাশক আবদেল মাননান'এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খান্দুরা হাভেলিসহ সকল হাভেলীর পীর ও মাশায়েখগণ।
অনুষ্ঠানে 'খান্দুরা হাভেলীর ইতিহাস' বইয়ের রচিয়তা সৈয়দ আহমদ বখত (মতিন) বলেন, দেশের ইতিহাস ঐতিহ্যের অন্যতম স্মারক সারাদেশের 'হাভেলী' গুলো। এই হাভেলীগুলো সুফিজম ও রাষ্ট্রীয় ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ। এই ইতিহাস বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের নিকট তোলে ধরতে গ্রন্থটি প্রকাশ করছি।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments