আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে বরযাত্রীদের বহন করা এক নৌকা ডুবিতে কমপক্ষে ১৮ নারীর মৃত্যু ঘটেছে। এ ঘটনায় এখনো আরও অনেক মানুষ নিখোঁজ রয়েছে। রোববার পাঞ্জাবের সাদিকাবাদ এ ঘটনা ঘটেছে। খবর এএফপি’র।
পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নৌকাটিতে করে এক পরিবারের প্রায় একশ’ সদস্যকে বহন করা হচ্ছিল। তারা পাঞ্জাব প্রদেশের সাদিকাবাদ এলাকায় একটি একটি গ্রামে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে ইন্দাস নদী দিয়ে ওই নৌকা নিয়ে যাচ্ছিল।
সাদিকাবাদের মুখপাত্র রানা কাশিফ মাহমুদ বলেন, এ নৌকা ডুবির ঘটনায় ১৮ নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ২০ থেকে ২৫ জনকে নদী বরাবর বসবাস করা স্থানীয় লোকেরা হয় উদ্ধার করেছে, না হয় তারা সাঁতার কেটে নদীর তীরে আসতে সক্ষম হয়েছে।
পুলিশ কর্মকর্তা মোহাম্মাদ হাম্মাদ জানান, পানিতে ডুবে মারা যাওয়াদের অধিকাংশ নারী হবে বলে ধারণা করা হচ্ছে কারণ অধিকাংশ পুরুষ সাঁতার জানে।
আন্তর্জাতিক ডেস্ক: নয়াদিল্লির ভারত মণ্ডপমে ১৮তম ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী দিনেই বিশ্ব কূটনীতির সবচেয়ে আলোচিত ছবিটি তৈরি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক হাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
সব মন্তব্য
No Comments