স্টাফ রিপোির্টার: রবিবার বার্মিংহামের এজবাস্টনে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ নারী দল। টস জিতে আগে ব্যাটিং করে নেদারল্যান্ডস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৯ রান তোলে। জবাবে ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪১ রান করে জয় নিশ্চিত করে টাইগ্রেসরা। এটিই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়।
আগে ব্যাট করতে নেমে ডাচ অধিনায়ক বাবেট ডি লিডের দায়িত্বশীল ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহ পায় নেদারল্যান্ডস। ডি লিডে ৪৫ বলে ৫টি চারের সাহায্যে ৫০ রান করেন। ওপেনার হিদার সিগার্স ১৩ বলে ১৬ এবং রবিন রাইক ও আইরিস জুইলিং ১৩ রান করে যোগ করেন। ফিবি মলকেনবোয়ার করেন ১১ রান। বাংলাদেশের হয়ে মারুফা আক্তার ৪ ওভারে ৩১ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও রিতু মনি নেন ১টি করে উইকেট।
১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে জুয়াইরিয়া ফেরদৌস ও দিলারা আক্তার ৭.৫ ওভারে ৬৭ রান যোগ করেন। জুয়াইরিয়া ৩৩ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৫০ রান করে আউট হন। এটি তার ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি অর্ধশতক। দিলারা ২৩ বলে ২৬ রান করেন। একই ওভারে ক্যারোলিন ডি ল্যাংগে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে শূন্য রানে ফিরিয়ে দিলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ।
তবে চতুর্থ উইকেটে শারমিন আক্তার সুপ্তা ও শর্না আক্তার মিলে ৫৬ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শারমিন ৩২ বলে ৪টি চারে অপরাজিত ৩৭ রান করেন। শর্না ১৭ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। নেদারল্যান্ডসের পক্ষে ক্যারোলিন ডি ল্যাংগে ২৭ রানে ২ উইকেট এবং সিলভার সিগার্স ১টি উইকেট নেন।
এই জয়ে গ্রুপ ‘এ’ তে ২ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশ। আগামী ১৭ জুন লিডসে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নিগার সুলতানার দল। একই দিন একই ভেন্যুতে ভারতের বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments