বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আজ ১৫ এপ্রিল অধ্যাপক হবিবুর রহমানের অন্তর্ধান দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী সৈন্যরা গণিত বিভাগের শিক্ষক হবিবুর রহমানকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এরপর তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। মুক্তিযুদ্ধকালে শহীদ তিন শিক্ষকের অন্যতম তিনি।
শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ সকাল ১০:৩০ মিনিটে রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ ও শহীদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এসময় গণিত বিভাগের সভাপতি প্রফেসর মো. আসাবুল হকসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীগণ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধকালে শহীদ তিন শিক্ষকের অন্যতম ভাষা বিভাগের শিক্ষক সুখরঞ্জন সমাদ্দারের স্মরণে ১৪ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় রাবি গ্রন্থাগার প্রাঙ্গণে শহীদের সমাধিতে প্রদীপ প্রজ্জ্বালন করা হয়।
প্রসঙ্গত, ১৯৭১ সালের ১৪ এপ্রিল পাকিস্তানী সৈন্যরা ভাষা বিভাগের শিক্ষক সুখরঞ্জন সমাদ্দারকে রাবি ক্যাম্পাসের বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরে তাঁর দেহাবশেষ ক্যাম্পাস সংলগ্ন কাজলা এলাকার এক পুকুর পাড়ে পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments