পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর পুঠিয়ায় ১২ বছরের এক মা-বাবা হারা অনাথ শিশুকে ধর্ষণের অভিযোগে শাওন নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার জিউপাড়া ইউনিয়নের বিল মাড়িয়া নগরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। অভিযুক্ত শাওন ওই গ্রামের সাইদুল ইসলামের ছেলে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে পুঠিয়া থানায় মামলা দায়েরের পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী শিশুটি জানায়, অভিযুক্ত শাওন ভয়ভীতি দেখিয়ে তাকে একাধিকবার নির্যাতন করেছে এবং ঘটনা প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দিয়েছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, শিশুটি দুই বছর বয়সে বাবাকে হারায়। পরে মা অন্যত্র চলে গেলে প্রতিবন্ধী নানা-নানির কাছে বড় হয়। পরিবারটি চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটায়।
এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত শাওন প্রভাবশালী হওয়ায় আগে কেউ মুখ খুলতে সাহস পায়নি। তার বিরুদ্ধে আগেও নারী নির্যাতনের অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এবার অনাথ শিশুর সঙ্গে ঘটনার পর এলাকাবাসী অবিলম্বে শাওনকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আহাছানুল মতিন নান্নু: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ০৬ নম্বর রণগাঁও ইউনিয়নের রণগাঁও প্রেসিডেন্ট পাড়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় যুবকদের উদ্যোগে দিনব্যাপী এ খেলা অনুষ্ঠিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে একটি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন থেকে রক্ষার দাবিতে আজ বুধবার দুপুরে নদীতীরে মানববন্ধ ...
লরাহাদ সুমন,বরিশাল ব্যুরো : ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বুধবার (২৬ আগস্ট) মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে শিয়ালের আক্রমণে ৭ জন আহত হয়েছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে। পরে তারা রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয ...
সব মন্তব্য
No Comments