স্টাফ রিপোর্টার : সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে মাল্টিপল সোর্স থেকে নিম্নমানের বালাইনাশক আমদানি ও অনিয়মতান্ত্রিক ভাবে উচ্চ মূল্যে কৃষকের নিকট বিক্রিয়ে জড়িত অসাধু সিন্ডিকেটের মূল হোতা (সায়েদুজ্জামান) সহ সংশ্লিষ্ট সকল অপরাধীর শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি করা হয়েছে। ১৭ই অক্টোবর, সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ সোসাইটি। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. ইউসুফ মিয়া, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ড. খান আসাদুজ্জামান, ডাঃ তৃপ্তিশ চন্দ্র ঘোষ, ভোক্তা অধিকার সংরক্ষণ সোসাইটির সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেন, এগ্রো কেমিক্যাল ব্যবসায়ী নেতা মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহনাফ সহ আরো অনেকে।
অধ্যাপক ড. ইউসুফ মিয়া বলেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ বাংলাদেশের অধিকাংশ মানুষের প্রধান পেশা কৃষি কৃষির উপর নির্ভর করেই তাদের সংসার চলে তাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ে তারা এই সোনার ফসলের উপরেই নির্ভরশীল নিম্নমানের বালাইনাশক আমদানি ও অনিয়মতান্ত্রিক ভাবে উচ্চ মূল্যে কৃষকের নিকট বিক্রয়ের কারণে কৃষক পথে বসছে এবং আমাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে।
ড. খান আসাদুজ্জামান, বলেন কৃষক সমাজে দেশের প্রাণ নিম্নমানের বালাইনাশক আমদানির কারণে কৃষক তথা সর্বস্তরে জনগোষ্ঠী সমহারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা নিম্নমানের বালাইনাশক আমদানি রোদে সরকারের কঠোর পদক্ষেপ প্রত্যাশা করছি।
ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বাঁচলে কৃষক বাঁচবে দেশ শীর্ষক মানববন্ধনে বাংলাদেশের ১৮ কোটি মানুষের খাদ্যে উৎপাদনে নিয়োজিত কৃষক ভাইদের ন্যায্য দাবি প্রতিষ্ঠাবার লক্ষ্যে আজকের এই আয়োজন বিশেষ করে সিন্ডিকেটের মাধ্যমে বীজ স্যার এবং কীটনাশক পণ্য সঠিক মূল্যে সরবরাহ করে কৃষকের হাতে পঁচিয়ে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি এবং কৃষকের উৎপাদন কিত পন্য ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত কতিপয় দালাল চক্র হাত থেকে রক্ষা করতে হবে অন্যথায় যেই লাউয়ের মূল্য ২০ টাকা সেই লাউ বাজারে বিক্রি হবে ১০০ টাকা এই সিন্ডিকেটের হাত থেকে বাঁচতে চাই। কিছুদিন পূর্বে বাংলাদেশের অধিকাংশ বিভাগীয় শহর বিভাগীয় অঞ্চলে যে ভয়াবহ বন্যা হয়েছে যার কারণে কৃষকের ফসল ধ্বংস হয়েছে তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা না করলে কৃষক নিরুপায় হয়ে যাবে এবং কৃষি কাজে মন থাকবে না এমত অবস্থায় সরকার কৃষকের এই ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন কৃষক আমাদের এমন একজন সহযোদ্ধা যিনি কখনো তার অধিকার বাস্তবায়নের জন্য একদিনের জন্য উৎপাদন বন্ধ রাখেনি অধিকার বাস্তবায়নের জন্য সহমত প্রকাশ করছি।
উক্ত কর্মসূচিতে সংগঠনের সভাপতি খালেদ এম এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মিজানুর রহমান, দেবী প্রসাদ মজুমদারসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে ৬০০টি তালবীজ বপন করেছেন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক মো. নুরুল ইসলাম। শুক্রবার (১১ সেপ্টেম্বর) শহরের জিলা স্কুলের সামনের পুকুর ...
নেত্রকোনা প্রতিনিধি: বাড়ির প্রতিটি ইঞ্চি জায়গাকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন ফলজ, বনজ ও ঔষধি গাছের বাগান। পাশাপাশি চাষ করছেন নানা জাতের শাকসবজি, মসলা ও তেলজাতীয় ফসল। পালন করছেন হাঁস-মুরগি, কবুতর, ছাগল ও গ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের গুরুত্বপূর্ণ পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাট চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত এবং পাট জাগ দেওয়ার সময় খাল ...
আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:পড়াশোনার পাশাপাশি কৃষিকাজে যুক্ত হয়ে সাফল্যের স্বপ্ন দেখছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তরুণ মাদ্রাসাশিক্ষার্থী মিনহাজ উদ্দিন (২২)। শখের বসে দুই প্য ...
সব মন্তব্য
No Comments