স্টাফ রিপোর্টার: রাজধানী মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকা হতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ০৩ জন সক্রিয় সদস্য আটক করেছে র্যাব-২।
বৃহস্পতিবার (২১ আগষ্ট) সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া )খান আসিফ তপু এতথ্য নিশ্চিত করেছেন।
এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ উদ্ধার করা হয়।
অপরদিকে গত ২০ আগষ্ট রাতে মোহাম্মদপুর থানাধীন পশ্চিম ধানমন্ডি এলাকা হতে মোঃ রানা (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-২।
জানাগেছে, গত ২০ আগষ্ট রাতে র্যাব-২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ছিনতাইকারীরা ছিনতাই করার উদ্দেশ্যে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার এলাকায় অবস্থান করছে প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ে র্যাব-২ উক্ত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা দৌঁড়ে পালানোর চেষ্টাকালে ১। মোঃ সাব্বির (২২) ২। মোঃ মাসুদ (২৬) ৩। মোঃ ফয়সাল (২০) দেরকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। আসামিদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত ০১ টি চাকু, ০২ টি (রেজার)/খুর উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মোহাম্মদপুর, আদাবর এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, চুরি, ও চাঁদাবাজি করে আসছিল। তারা উক্ত স্থানে ছিনতাই করার উদ্দেশ্যে একত্রিত হয়েছিল মর্মে স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামিরা আরো জানায় যে, তারা চাপাতি, সামুরাই, চাকু ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে ভয় ভীতি দেখিয়ে পথচারীদের নিকট থাকা নগদ টাকা-পয়সা, মোবাইল ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেওয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল।
এছাড়াও রাজধানীর মোহাম্মদপুর থানাধীন পশ্চিম ধানমন্ডি এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে ০১ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ রানা (২২) কে মাদক ১৪ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘ দিন যাবৎ মাদকদ্রব্য বিভিন্ন কৌশলে ঢাকার বিভিন্ন স্থানে মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
উপরোক্ত বিষয়ে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments