জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের দীঘলাকোনা পাহাড়ি সীমান্ত এলাকা থেকে সন্দেহভাজন ২১ বাংলাদেশীকে আটক করা হয়েছে।
রবিবার (১১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ২টা দিকে কর্তব্যরত আনসার ভিডিপির সদস্যরা তাদের আটক করেন।
জানা যায়, বকশীগঞ্জ সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের দিঘলা কোনা খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাধু আন্দ্রে ধর্মপল্লীর পাহাড়া দিচ্ছিলেন ধানুয়া কামালপুর ইউনিয়ন আনসার ভিডিপির সদস্যরা। ওই রাতে দীঘলা কোনা এলাকায় পাহাড় দিয়ে কিছুসংখ্যক ব্যক্তি ঘুরাঘুরি করতে দেখে তাদের সন্দেহ হয়।পরে ২১ জন বাংলাদেশী নাগরিককে ভারতীয় সীমান্তের কাছ থেকে তাদের আটক করা হয়।নিরাপত্তাজনিত কারণে রাতেই স্থানীয় সাতানীপাড়া বিজিবি ক্যাম্পে তাদের রাখা হয়। আটককৃতরা বকশীগঞ্জ উপজেলা সহ বিভিন্ন জেলা থেকে এই সীমান্তে এসেছিলেন।
সাতানী পাড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার খন্দকার সাইফুল ইসলাম জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা গভীর রাতে কেন সীমান্তে গিয়েছিলেন তা জানার চেষ্টা চলছে।
এব্যাপারে ধানুয়া কামালপুর ইউনিয়ন আনসার ভিডিপির দলনেত্রী নূরজাহান বেগম অঞ্জলী বলেন, গভীর রাতে নোম্যান্স ল্যান্ডের কাছাকাছি ঘুরাঘুরি করতে দেখে আমরা তাদের আটক করি এবং বিজিবির ক্যাম্পে রাখি। এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
দেশের চলমান পরিস্থিতির মধ্যে জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত দিয়ে অবধভাবে কারো অনুপ্রবেশ না ঘটে সেদিকে নজরদারী বাড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতি আহবান জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments