আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরে পাহালগামে সন্ত্রাসীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার প্রেক্ষিতে পাকিস্তানি নাগরিকদের জন্য সার্ক ভিসা নিয়ে বারত ভ্রমনের সুবিধা বাতিল করেছে ভারত। বুধবার (২৩ এপ্রিল) দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
এরআগে পাকিস্তানের সঙ্গে থাকা অভিন্ন নদী সিন্ধু নদের পানি বন্টন চুক্তি বারিত করে ভারত। ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জনের পর ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ অভিন্ন সিন্ধু নদের পানিবন্টনের বিষয়ে দেশ দুটি চুক্তিতে উপনীত হয়। দুটি দেশের মধ্যে নানা সময় বৈরী পরিস্থিতি থাকলেও সময়ে সময়ে এই চুক্তি নবায়ন হয়ে আসছে। এটি ছাড়াও পাঞ্জাবের আটারি চেকপোস্ট অবিলম্বে বন।ধ করে দেওয়ার কথা জানান বিক্রম মিশ্রি।
ভারেতের পররাষ্ট্র সচিব জানান, সার্ক দেশগুলোর জন্য বিশেষ ভিসা নিয়ে পাকিস্তানের নাগরিকরা ভারত ব্রমণ করতে পারবেন না। যারা ওই ভিসায় বর্তমানে বারতে আছেন , তাদের ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে।
এছাড়া দিল্লিতে পাকিস্তানি হাইকমিশনে থাকা দেশটির সেনা, বিমান ও নৌবাহিনীর পরামর্শদাতাদের ভারতে অবাঞ্ছিত ঘোষণা করেছে ভারত। তাদের এক সপ্তাহের মধ্যে ভারতে ছাড়তে বলা হয়েছে। একই সঙ্গে , ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে সেনা, বিমান ও নৌবাহিনীর পরামর্শদাতাদেরও দিল্লিতে ফিরিয়ে আনা হবে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
সব মন্তব্য
No Comments