মো. মুস্তাফিজ, বশেমুরবিপ্রবি প্রতিনিধি: ভর দুপুরে তপ্ত রোদে টিনশেডে বান্ধবীর সাথে আড্ডা। সেখানে পড়তে যান এক শিক্ষার্থী। বান্ধবীর সাথে উচ্চস্বরে কথা বলায় বিরক্তবোধ করেন পাশের টেবিলে পড়তে থাকা শিক্ষার্থী। উচ্চস্বরে কথা বলায় পড়াশোনায় বিঘ্ন ঘটছে, এমন বাক্যে ক্রোধান্বিত হন তারা। হাতে ইট নিয়ে এসে আঘাত করেন পড়োয়া শিক্ষার্থীর উপরে। সাথে ছিলো এলোপাতাড়ি মারধর এবং অকথ্য ভাষায় গালিগালাজ। এমনি এক ঘটনা ঘটেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি)।
ঘটনার শুরুটা হয় ১৪মে(মঙ্গলবার) দুপুর ১২টার কিছু পর। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে বিদ্যুৎ না থাকায়, পাশের টিনশেডের বারান্দায় পড়তে আসেন কৃষি বিভাগ ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সঞ্জয় দাশ(২৬)। তার পাশের টেবিলে উচ্চস্বরে আড্ডায় ব্যস্থ ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ২০১৮-১৯শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ মোল্যা(২৬) এবং তার বান্ধবী। উচ্চস্বরে কথা বলায় বাঁধা দেন সঞ্জয়। কিন্তু সঞ্জয়ের বাঁধাকে বেয়াদবি মনে করে তেড়ে আসেন মাসুদ। আঘাত করেন সঞ্জয়কে। মাসুদের আঘাতে ডান চোঁখের উপরের অংশ ফেঁটে যায় সঞ্জয়ের। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় গোপালগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে। ফাঁটা স্থানে দেওয়া হয় একাধিক সেলাই।
এঘটনায় ১৪মে(মঙ্গলবার) গোপালগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেন সঞ্জয়। একইদিন সন্ত্রাসী হামলার বিচার চেয়ে প্রক্টর বরাবর আবেদন করেন সঞ্জয়।
ঘটনার কিছুটা সত্যতা নিশ্চিত করে ১৫মে(বুধবার) প্রক্টর বরাবর আবেদন করেন অভিযুক্ত মাসুদ। আবেদনে তিনি বলেন, সঞ্জয় আমার সাথে বেয়াদবি করেছে। সেসময় দু'জনের মধ্যে হাতাহাতি হয়। একসময় সঞ্জয় হঠাৎ করে মাটিতে বসে পড়ে। আমি তাকে ধরতে গিয়ে দেখি চোঁখের উপরে ফেঁটে গেছে। তাই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই।
চিকিৎসা ব্যয় কে বহন করছে? এ বিষয়ে সঞ্জয় বলেন, বাড়ি থেকে ৪হাজার টাকা এনেছি। আর বন্ধুরা কিছু টাকা তুলে দিয়েছে। আপাতত এগুলো দিয়ে চিকিৎসা করাচ্ছি। গতকাল খুলনা আই হাসপাতালে ডাক্তার দেখিয়েছি। ডাক্তার বললো চোঁখে জমাট বাঁধা রক্ত না কমলে এবং চোঁখের ফোলা না কমলে উন্নত চিকিৎসা করানো যাবেনা। আপাতত ১০-১৫দিন কিছু ঔষধ খেতে হবে। তারপর পরীক্ষা করে উন্নত চিকিৎসা করাতে হবে।
সঞ্জয়ের চিকিৎসা ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসন করবে কিনা? এবিষয়ে রেজিস্ট্রার মো. দলিলুর রহমান বলেন, আমরা রবিবারে আলোচনা করবো। ছেলেটার চিকিৎসা ব্যয়ের বিষয়ে আমরা কথা বলব এবং ব্যয়ভার বহন করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments