ইবি প্রতিনিধি: ২৪ এর ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংসতার প্রধান অঙ্গসংগঠন ছাত্রলীগ ও আওয়ামীলীগের নিষিদ্ধের দাবি এবং সন্ত্রাসীদের গ্রেফতারে সরকারের দীর্ঘসূত্রতার প্রতিবাদে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
বুধবার (১৬ অক্টোবর) বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে সমবেত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে মানববন্ধন কর্মসূচি সম্পন্ন করে তারা।
এসময় শিক্ষার্থীদের ‘মানবতাবিরোধী সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করতে; বিচারপতিদের প্রহসন মানিনা মানবো না; দালাল বিচারপতিদের অপসারন করতে হবে; টেরোরিস্ট সংগঠন ও জঙ্গিলীগ নিষিদ্ধ করতে হবে ইত্যাদি প্ল্যাকার্ড হাতে দেখা যায়।
এসময় বক্তারা বলেন, স্মরণ করছি সেই শহিদদের যারা বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য। এই আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা খুনি আবু সাইদের মতো হাজারো মেধাবী শিক্ষার্থীদের জীবন কেড়ে নিয়েছে। শুধু ৩৬ দিনের এই আন্দোলনে নয় বরং ১৬ বছর বিভিন্ন সময় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের ঘুম, খুন ও নির্যাতন চালিয়েছে শুধুমাত্র ক্ষমতা ঠিকে রাখার জন্য। যে সন্ত্রাসী সংগঠনের সাথে আমাদের ভাই-বোন, মা-বাবার রক্ত জড়িয়ে আছে সেই সংগঠনকে আমরা কখনও মেনে নিতে পারি না। বর্তমান সরকার, আমাদের সরকার, তত্ত্বাবধায়ক সরকার এবং বিপ্লবী সরকারকে একটা বার্তা দিতে চাই, আমরা প্রথমদিকে কয়েকজন শিক্ষার্থী আন্দোলন শুরু করলেও শেষদিকে গণআন্দোলনে রূপ নেয়। অনতিবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরে এনে উপযুক্ত বিচারের আওতায় না আনলে আমাদের আন্দোলন আবারও গণবিপ্লবে রুপান্তরিত হবে। যদি আমাদের কথা আপনারা কর্ণপাত না করেন তাহলে এমন আন্দোলন করা হবে আপনারাও পিছু হটতে বাধ্য হবেন। সুতরাং ছাত্র জনতার প্রাণের দাবি, মনের দাবি এই সন্ত্রাসী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments