আন্তর্জাতিক ডেস্ক: ভেনিজুয়েলায় বুধবার বিকেলে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সময় বিকেল ৬টা ৪ মিনিটে প্রথম ৭.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে। এর ৪০ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে একই এলাকায়। এক মিনিটের ব্যবধানে দুটি বড় মাত্রার কম্পনকে বিজ্ঞানীরা ‘ডাবলেট-আর্থকোয়েক’ হিসেবে বর্ণনা করছেন।
ভূমিকম্পে কারাকাসের একাধিক ভবন ও বাড়িঘর ধসে পড়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতর আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছেন। চাকাও পৌরসভার মেয়র গুস্তাভো দুকে জানিয়েছেন, শুধু তার এলাকাতেই দুটি ভবন ধসে পড়েছে, ১৬ জন আহত হয়েছেন এবং মৃত্যুর ঘটনাও ঘটেছে। স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ভবন ও বাড়িঘর ধসে পড়েছে এবং ফায়ার সার্ভিস, পুলিশ ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, “ব্যাপক হতাহত ও বিশাল ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং দুর্যোগটি বিস্তৃত হতে পারে”। সংস্থাটি প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ১০ হাজার থেকে ১ লাখের মধ্যে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে। ভূমিকম্পের সময় ভেনিজুয়েলায় সরকারি ছুটি থাকায় বেশিরভাগ মানুষ ঘরেই ছিলেন। আতঙ্কিত বাসিন্দারা রাস্তায় নেমে আসেন এবং অনেকেই প্রিয়জনদের খোঁজে ধসে পড়া ভবনের সামনে ভিড় করেন।
কারাকাসের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর মাইকেতিয়া ভূমিকম্পের ক্ষতির কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। লা গুয়াইরা উপকূল এলাকার হোটেল এডুয়ার্ডস সম্পূর্ণ ধসে পড়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়েছে। কম্পনটি প্রতিবেশী কলম্বিয়ার রাজধানী বোগোটাতেও অনুভূত হয়েছে এবং সেখানে ভূমিকম্প সতর্কতা বাজানো হয়।
মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র প্রাথমিকভাবে পুয়ের্তো রিকো, ভার্জিন দ্বীপপুঞ্জ এবং আরুবা, কুরাসাও ও বোনেয়ারে সুনামি সতর্কতা জারি করলেও প্রায় এক ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করে নেয়। ১৯৬৭ সালে কারাকাসে ৬.৩ মাত্রার ভূমিকম্পে প্রায় ৩০০ জন নিহত হয়েছিলেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, এবারের কম্পন তার চেয়েও ভয়াবহ।
আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ায় ভয়াবহ ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ৩ হাজার ৪৯৪ জন আহত হয়েছেন এবং এখনো ৪৯৬ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন ...
আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ায় শক্তিশালী ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১১১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৮৭ জন। দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানা শক্তিশালী এই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষ ...
আন্তর্জাতিক ডেস্ক: লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৭৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) সকালে দেশটির পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এতে বিভিন্ন ...
আন্তর্জাতিক ডেস্ক: চীনের পূর্বাঞ্চলে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ডলফিন। ভয়াবহ ঝড়, প্রবল বৃষ্টি, বন্যা ও ভূমিধসের আশঙ্কায় দেশটির পূর্বাঞ্চল থেকে ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ২ ...
সব মন্তব্য
No Comments