ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: ফরিদপুর থানায় ১৭ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার থানার হল রুমে সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বর্তমান আইন শৃঙ্খলা বজায় রাখতে ও পুলিশের মনোবল বৃদ্ধি লক্ষে মতবিনিময় সভায় আয়োজন করেন। পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন বলেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ।সকল পুলিশ খারাপ ছিল না কিছু পুলিশের জন্য পুলিশের সুনাম নষ্ট হয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্কেল এএসপি মোঃ হাবিবুর রহমান। সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মোঃ মির্জা বাসেদ ও সদস্য বৃন্দ। বনওয়ারী নগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান, যুগ্ম আহ্বায়ক মোঃ শামসুদ্দিন আহমেদ বাচ্চু সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং সাবেক আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সাফিনুর রহমান সহ জামায়াত ইসলামী বাংলাদেশ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং সাংবাদিক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। আগামী দূর্গা পূজায় মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান। অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসায়ী দের সম্পর্কে থানায় অভিযোগ দিলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমানের সবাই প্রশংসা করেন ৫ আগস্ট আগে যাদের গ্রেফতার করা হয়েছিল তাদের সাথে ভাল ব্যবহার করার জন্য। সমাপনী বক্তব্যে পুলিশ সুপার বলেন,বিগত দিনের মতো রাজনীতি করার জন্য হয়রানির জন্য কেস না করার জন্য নিরুৎসাহিত করা হয় এবং সুনির্দিষ্ট অভিযোগ থাকলে মামলা করা জন্য আহ্বান করেন।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments