স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদ যুবদলের হাতিরঝিল থানার ৩৫নং ওয়ার্ড যুবদলের এক কর্মীসভা রবিবার বিকালে মগবাজার বাগতলায় অনুষ্ঠিত হয়।
৩৫ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক ফেরদৌস আহমেদ সায়মনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।
জুয়েল তার বক্তব্যে বলেন, একটি মহল বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে বিএনপিকে ক্ষমতার বাইরে রাখার অপচেষ্টা করছে। অথচ পতিত স্বৈরশাসকের সিন্ডিকেট এবং দোসররা আজও স্বস্থানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এ নিয়ে মাথা ব্যাথা না থাকলেও বিএনপি কিভাবে ক্ষমতার বাইরে রাখা যায় এ নিয়ে ষড়যন্ত্রকারীরা সোচ্চার।
তিনি বলেন, যারা সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা করছেন তারা যাই হোক গণতন্ত্রে বিশ্বাস করেন বলে আমি মনে করি না। ছাত্রজনতার সংগ্রাম ছিলো গণতন্ত্র, ভোটাধিকার এবং বাকস্বাধীনতা ফিরে পাবার আন্দোলন। আর যারা এই মৌলিক অধিকার নিয়ে গড়িমসি করছেন তারা দেশ ও জনগণের বন্ধু হতে পারে না।
ওয়ার্ড যুবদলের সদস্য সচিব আল-আমিন শরিফের সঞ্চালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, যুবদল নেতা মুনতাকিম সারোয়ার রিকি, এমকে ফরহাদ, জাফর ইমাম তরফদার মন্টু প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments