স্টাফ রিপোটার: ঢাকা-৫ নির্বাচনী এলাকার আংশিক কদমতলী ও ডেমরা-যাত্রাবাড়িকে আধুনিক শিক্ষা জোন হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন আলহাজ¦ মশিউর রহমান মোল্লা সজল এমপি। তিনি বলেন, এই এলাকায় কোনো শিক্ষার্থীর লেখাপড়া যাতে বন্ধ না হয় সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে।
রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পাড়া ডগাইর স্কুল এণ্ড কলেজ’র এস এস সি-২০২৪ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিবাবকদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মশিউর রহমান মোল্লা সজল এমপি বলেন, আমার প্রয়াত বাবা ঢাকা-৫ আসনের ৪বারের এসপি আলহাজ¦ হাবিবুর রহমান মোল্লা ‘দিন বদলের বইছে হাওয়া,শিক্ষা আমার প্রথম চাওয়া’ স্লোগানের মধ্যদিয়ে একটি অবহেলিত এলাকাকে আজকে সারাদেশ ব্যাপী সু-পরিচিত করেছেন। বাবার সেই ধারা অব্যহত রেখে এবং আপনাদের সকলের সহযোগিতায় ঢাকা -৫ নির্বাচনী এলাকাকে শিক্ষা জোন হিসেবে গড়ে তুলার চেষ্টা করবো। ইনশাআল্লাহ। তিনি বলেন, আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ কে কার লোক, এটি বিবেচনায় নিবেন না। তাহলে আমরা ভালো কাজ থেকে পিছিয়ে পড়বো। সবাইকে মনে রাখতে হবে আমরা যারা মুক্তিযোদ্ধের চেতনায় পথ চলি, সবাই জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে শিক্ষাক্ষেত্রে সকলে মিলেমিশে কাজ করে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার মধ্যদিয়ে দক্ষ করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের মাঝে দক্ষতা নিয়ে মানুষ হওয়ার মানসিকতা গড়ে তোলার চেষ্টা করতে হবে। শিক্ষার্থীদের দেখতে হবে তারা কীভাবে নতুন কাজে দক্ষতা অর্জন করতে পারে এবং সেদিকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। প্রযুক্তিগতভাবে শিক্ষার্থীদেরকে গড়ে তুলতে হবে, যাতে আমরা সকল ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারি। ভালো ফলাফল মানেই ভালো চাকরি এই মানসিকতা থেকে শিক্ষার্থীদের বের করার পরামর্শ দিয়েছেন সজল মোল্লা। তিনি বলেন, বাস্তব জীবন সাহেবি জীবন নয়। বাস্তব শিক্ষার সঙ্গে মানিয়ে নিয়ে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলাই জাতির পিতার স্বপ্ন ছিল। শিক্ষার্থীদেরকে নতুন নতুন দক্ষতা অর্জনে উদ্বুদ্ধ করতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আমাদেরকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।
পাড়া ডগাইর স্কুল এণ্ড কলেজ’র ম্যানেজিং কমিটির সভাপতি মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ৬৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ মাসুদুর রহমান মোল্লা বাবুল, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী কৌশিক আহমেদ জসিম,ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো: রুহুল আমিন মোল্লা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ মো: আমিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মো: নজরুল ইসলাম ও শাহাদাৎ হোসেন, ৬৪ নং ওয়ার্ডের ৫নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব কীরন মানিক ও শামীম শিকদার স্ট্যান্ডার্ড স্কুল এণ্ড কলেজ’র অধ্যক্ষ মো: শামীম শিকদার প্রমুখ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments