বিজয় রায়,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ "দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে যুব সমাজের অপরিসীম উদ্যোগ, সম্ভাবনাময় মেধা ও সৃজনীশক্তি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও জাতীয় উন্নয়নে কাজে লাগানোর উদ্দেশ্যে এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে যুব সমাজের অপরিহার্য সম্পৃক্ততার প্রেক্ষাপটে
ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১ নভেম্বর শুক্রবার সকালে "জাতীয় যুব দিবস ২০২৪" উৎসব মুখর পরিবেশে এক বনার্ঢ্য যুব র্যালী বের করা হয়। র্যালী শেষে আলোচনা সভা, যুব ঋনের চেক বিতরন ও গাছের চারা বিতরণ সহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
নিবার্হী অফিসার রকিবুল হাসান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান। উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম ইএসডিও প্রকল্প সমন্বয়কারী,এডুকো বাংলাদেশ, প্রতিনিধি মোতাহার হোসেন, বিএনপির সম্পাদক ওয়াদুদ বিন আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সম্পাদক মহসিন আলী, জামায়াতের মিজানুর রহমান,জামায়াতে ইসলামী সম্পাদক রজব আলী, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সম্পাদক হুমায়ুন কবীর, যুব উন্নয়নের সকল উদ্যোক্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments