মোংলা থেকে মোঃ নূর আলমঃ মোংলার চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসুচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ১২ আগস্ট সোমবার দুপুরে এ কর্মসুচি পালিত হয়।
সোমবার দুপুর ১টায় বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রূপসা কলেজের রাস্ট্র বিজ্ঞান বিভাগের অনার্সের ছাত্র আরাফাত আমীন দূর্জয়।
বৃক্ষ রোপণ কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন সহকারি প্রধান শিক্ষক অসিত গুপ্ত, শিক্ষিকা প্রণতি মন্ডল ও ব্রজেন রায়। এসময়ে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ঢাকা স্টামফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সাইন্স ডিপার্টমেন্টর সম্মান শ্রেণীর ছাত্র সাব্বির হাসান দীপ্ত, সরকারি সুন্দরবন কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র পাবক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবীর হাসান রিক্ত, চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মোঃ ইয়াসিন গাজী, গোলাম রসুল,ছাত্রী রাইসা প্রমুখ। বৃক্ষরোপণ কর্মসুচিতে বক্তারা বলেন পরিবেশ সুরক্ষা এবং
জলবায়ু নিয়ন্ত্রনে গাছ লাগানোর কোন বিকল্প নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন ছাত্রজনতার বিজয়কে বেহাত হতে দেয়া যাবেনা। রাস্ট্র সংস্কারের কাজে ড.ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সর্বাত্মক ভাবে সহযোগিতা করবে। বক্তব্য শেষে ছাত্র নেতৃবৃন্দ পরিবেশ সুরক্ষায় স্কুল চত্বরে বিভিন্ন গাছের চারা রোপণ করেন।
উল্ল্যেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁদপাই ও মিঠাখালী ইউনিয়নের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসুচি পালিত হয়। এছাড়া ছাত্রনেতাদের সকলের বাড়ি মোংলার চাঁদপাই ও মিঠাখালি গ্রামে
অবস্থিত।
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments